Severity: Notice
Message: Trying to get property of non-object
Filename: frontend_controllers/about_us_controller.php
Line Number: 575
Severity: Notice
Message: Trying to get property of non-object
Filename: frontend_controllers/about_us_controller.php
Line Number: 577
Severity: Notice
Message: Undefined index:
Filename: libraries/custom_library.php
Line Number: 30
Severity: Notice
Message: Trying to get property of non-object
Filename: libraries/custom_library.php
Line Number: 30
Severity: Notice
Message: Trying to get property of non-object
Filename: frontend_controllers/about_us_controller.php
Line Number: 578
|
|
Ahsan HabibActing Secretary
|
জনাব আহসান হাবিব ৩০ জুন ২০২৬ তারিখে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে প্রশাসনিক নীতিনির্ধারণী ও মানবসম্পদ ব্যবস্থাপনার মতো গুরুদায়িত্ব পালন করছেন। তিনি ঝালকাঠি জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব আব্দুল মান্নান মিয়া এবং মাতা রওশন আরা বেগম। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি ও প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা কর ক্যাডারে প্রথম স্থান অধিকার করে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কর প্রশাসন ও ব্যবস্থাপনা দক্ষতার সাথে পরিচালনা করেছেন। তিনি কর অঞ্চল-১/২/৬/৭/৮/১৫, ঢাকা, কর অঞ্চল -খুলনা, কর অঞ্চল-রংপুর,কর আপীল অঞ্চল-খুলনা, কর আপীল অঞ্চল-রাজশাহী ও কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলসহ বিভিন্ন কর্মস্থলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া, বিসিএস কর একাডেমির পরিচালক হিসেবেও তাঁর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। প্রশাসনিক কর্মদক্ষতার স্বাক্ষর হিসেবে তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক পদে আসীন ছিলেন।
তিনি পেশাগত মানোন্নয়নে দেশে-বিদেশে অসংখ্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন। স্থানীয় পর্যায়ে তিনি বিসিএস (কর) একাডেমি ও বুয়েট (BUET) থেকে কম্পিউটার অ্যাপ্রিসিয়েশন, ফিন্যান্সিয়াল ক্রাইম, এবং প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ কোর্সে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ইন্ডিয়ার এন.এ.ডি.টি (N.A.D.T), মালয়েশিয়ান ট্যাক্স একাডেমি এবং ফিলিপাইনে কর অটোমেশন ও ই-পেমেন্ট ব্যবস্থার ওপর প্রশিক্ষণ নেন। অতি সম্প্রতি তিনি ব্রাসেলস, বুলগেরিয়া, জাপান এবং মালয়েশিয়াতে যথাক্রমে; ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো ,ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন (DRM) এবং Medium Term Revenue Strategies (MTRS) বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
জনাব আহসান হাবিব কর্মজীবনে অত্যন্ত সৎ, মেধাবী, দক্ষ ও সদালাপী কর্মকর্তা হিসেবে সুপরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে তিনি বিসিএস(ট্যাক্সেশন) এসোশিয়েশন এর সভাপতির দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে মানবিক ও সুশৃঙ্খল ব্যক্তিত্বের অধিকারী এই কর্মকর্তা বিবাহিত এবং দুই সন্তানের গর্বিত পিতা।